টেলিরেড মেডিকেল সিস্টেমস লিমিটেড
সাধারণ জিজ্ঞাসা
টেলিরেডিওলজি কী?
টেলিরেডিওলজি হলো রোগীর বিভিন্ন মোডালিটির রেডিওলজি ইমেজ এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে রেডিওলজিস্টদের দ্বারা ব্যাখ্যা করা এবং অন্যান্য চিকিৎসকের সাথে শেয়ার করা।
কোন কোন মোডালিটির রিপোর্ট করেন?
এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড, ইসিজি ও পেট-সিটি।
যন্ত্রপাতির ইনস্টলেশন ও প্রশিক্ষণ দেন কি?
হ্যাঁ। আমাদের ইঞ্জিনিয়াররা যন্ত্র ইনস্টল করেন ও আপনার স্টাফদের প্রশিক্ষণ দেন, এবং অনলাইন সাপোর্ট ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক পাওয়া যায়।
জরুরি রিমোট সাপোর্ট কীভাবে পাব?
টিমভিউয়ার বা এনিডেস্ক ইনস্টল করে আপনার আইডি আমাদের অনলাইন সাপোর্ট ইঞ্জিনিয়ারকে পাঠান অথবা হটলাইনে কল করুন। ফোন, ভিডিও ও অডিও কলেও সাপোর্ট দেওয়া হয়।

